সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

৩ মে: স্মরণীয় শোকরগুজারির দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| মাওলানা মামুনুল হক ||

১৮ এপ্রিল থেকে ৩রা মে। মাত্র ১৫ দিন। কিন্তু ১৮ এপ্রিল ২০২১ থেকে ৩রা মে ২০২৪ টানা ৩ বছর ১৫ দিন। বন্দীত্বের সময়। কারা প্রকোষ্ঠে একাকিত্বের দুর্বিষহ সময়। রাতের অন্ধকারে মাবুদের দরবারে একান্তে আত্মসমর্পণ করার সময়। এই পূর্ণ সময়টা এতটা দুঃখ-কষ্ট ও যাতনার ছিল সেটা আজো আমি অনুভব করি। তবে বলতে পারি না।

কারাগারে থাকতে অনেক সময় এমন মনে হতো, একদিন এই দুঃখ ঘুচে যাবে। কেটে যাবে যতনার দিনগুলো। মুছে যাবে সব গ্লানি। তখন আমি এই কষ্টের কী বিনিময় প্রত্যাশা করব?  সচেতন মন আমাকে জবাব দিত, যে দুঃখ কষ্ট লাঞ্ছনা আর অপমান আমাকে সইতে হয়েছে, পৃথিবীর কোন বিনিময়েই আমি তুষ্ট না। আমি এর বিনিময় চাই শুধু আল্লাহর কাছে এবং পরকালে।

কথাগুলো শুধু এখন বলছি তা নয়, কারাগারে বন্দি থাকার সময়ও বারবার এটা অনুভব করতাম।  আমার আত্মবিশ্বাস ছিল, একদিন আল্লাহ জুলুমের অবসান ঘটাবেন। আরোপিত সকল অপবাদ থেকে মুক্তি পাব। সসম্মানে আবারো আপনজনদের মাঝে ফিরবà¥