||ওলিউল্লাহ মুহাম্মাদ||
উপমহাদেশের মুসলিম সমাজে ওয়াজ মাহফিল দীর্ঘকাল ধরে ঈমানি জাগরণ, নৈতিক সংস্কার ও সামাজিক সংশোধনের এক শক্তিশালী মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে এসেছে। একসময় এই মাহফিলগুলো ছিল সার্বজনীন দাওয়াহর উন্মুক্ত প্রাঙ্গণ—যেখানে সকল শ্রেণি, সকল মত ও সকল পথের মানুষ নির্বিশেষে এক কাতারে বসে আল্লাহর বাণী শুনত, রাসূল ﷺ–এর সুন্নাহর আলোকে জীবন গঠনের দিকনির্দেশনা গ্রহণ করত এবং আত্মিক ব্যাধি থেকে মুক্তির পথ খুঁজে পেত। বক্তার কণ্ঠস্বর হতো একজন দায়ীর আদর্শ কণ্ঠস্বর—যিনি বিভাজন নয়, বরং সংযোগ সৃষ্টি করতেন; দূরে ঠেলে দেওয়া নয়, কাছে টেনে নেওয়াই ছিল যার মূল লক্ষ্য।
ওয়াজ মাহফিলের মূল উদ্দেশ্য কখনোই নির্দিষ্ট কোনো দল, গোষ্ঠী কিংবা রাজনৈতিক মতবাদ প্রচার ছিল না। এর কেন্দ্রবিন্দু ছিল মানুষের অন্তর সংশোধন, আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন, সমাজে প্রচলিত অন্যায় ও ভ্রান্তি দূর করা এবং সুন্নাহভিত্তিক জীবনব্যবস্থার বাস্তব দà¦