মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

 ‘দেশের অবকাঠামো উন্নয়নে কাজ করতে আগ্রহী সুইজারল্যান্ড’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ-সুইজারল্যান্ড একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। দেশটি বাংলাদেশের  অবকাঠামো উন্নয়ন ও বন্দর ব্যবস্থাপনায় কাজ করতে আগ্রহী বলেও জানিয়েছেন তিনি।

রোববার (৮ মার্চ) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা জানান মন্ত্রী।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘বাংলাদেশ অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে দ্রুত অগ্রসর হচ্ছে। এই অগ্রযাত্রায় আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

এসময় মন্ত্রী আশা প্রকাশ করেন, ‘অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি স্থানান্তর, বন্দর ব্যবস্থাপনা ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে দুই দেশ (বাংলাদেশ-সুইজারল্যান্ড) একসঙ্গে কাজ করবে।’

রাষ্ট্রদূত রেংগলি বাংলাদেশের জনগণের বিপুল সমর্থনে গঠিত বর্তমান সরকারকে অভিনন্দন জানান।

রেংগলি বলেন, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই সম্পর্ক আরও জোরদার করা হবে।

বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি খাত, বন্দর ব্যবস্থাপনা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহযোগিতার সম্ভাবনার কথাও উল্লেখ করেন রাষ্ট্রদূত।

এসব ক্ষেত্রে অংশীদারিত্বের ভিত্তিতে সুইজারল্যান্ডের সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন তিনি ।

এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক উপস্থিত ছিলেন।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ