বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে জ্বালানি সংকটের শঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় সরকার জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার তাগিদ দিচ্ছে। এজন্য রেশনিং পদ্ধতি বা সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়ে জ্বালানি বিক্রি হচ্ছে। ইতোমধ্যে জ্বালানিবাহী দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করায় দেশে জ্বালানির মজুদ বেড়েছে। আরও জাহাজ পথে রয়েছে। তবে যুদ্ধ কতদিন অব্যাহত থাকে সেটা এখনই বলতে না পারায় আপাতত রেশনিং পদ্ধতি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (৮ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পেট্রোল পাম্পের সামনে গেলে দেখা যায় বিশাল লাইন। যেহেতু যুদ্ধ চলছে, শোধনাগার বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে, সেজন্য আমার কাছে যে মজুত আছে, সেটা সাশ্রয়ী ব্যবহার করতে বলেছি। রেশনিং করতে বলেছি। কারণ আমরা জানি নà