বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিমান বাহিনীর কেরাত ও আজান প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কেরাত ও আজান প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বাশার এর শাহীন মসজিদে এ প্রতিযোগিতা সমাপ্ত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিযোগিতায় বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার বিজয়ী এবং বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক উপ-বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও উপ-বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিমান বাহিনী সদর দপ্তর (ইউনিট) এর এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিমানসেনা এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিমান বাহিনী সদর দপ্তর (ইউনিট) এর এয়ার অধিনায়ক এয়ার কমডোর মো. আসাদুল করিম উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উল্লেখ্য, দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর সাতটি দল অংশগ্রহণ করে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ