মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী
মহাকালের আবর্তে বিলীন হয়ে যাচ্ছে আরেকটি বছর। নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনাকে সামনে নিয়ে শুরু হচ্ছে নতুন বছর। স্বাগতম ইংরেজি নববর্ষ ২০২৬।
গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসেবে একটি বর্ষ শেষ হচ্ছে এবং আরেকটি বর্ষ শুরু হচ্ছে। গত বছরটি আমাদের জীবনে একবারই মাত্র এসেছিল। আর এই যে বিদায় নিল আর কখনোই সে ফিরে আসবে না। ক্যালেন্ডারে সংখ্যার এই যে আসা-যাওয়া প্রকৃতপক্ষে এ তো আমাদের জীবনের বাস্তব চিত্র।
ক্যালেন্ডার থেকে একটি সংখ্যার বিদায় আসলে কি সংখ্যার বিদায়? না, সংখ্যার বিদায় নয়, আমাদের জীবনকালের একটি অংশের বিদায়। আর এ কারণেই যে কোনো ক্যালেন্ডারে বর্ষশুরু ও বর্ষশেষ উৎসবের ব্যাপার নয়, চিন্তা-ভাবনা ও হিসাব-নিকাশের ব্যাপার।
কীসের হিসাব-নিকাশ? বিনিয়োগ ও লাভ-ক্ষতির হিসাব-নিকাশ।
মানুষের সর্বশ্রেষ্ঠ পুঁজি আর তার বিনিয়োগ ক্ষেত্র হচ্ছে তার নিজের কর্ম। জীবনকাল ভালো কাজে ব্যয় হলে তা ফেরৎ আসবে মুনাফাসহ। আর মন্দ কাজে ব্যয় হলে তা বয়ে আনবে লোকশান। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন- "যে কণা পরিমাণ ভালো কাজ ক