আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট আসন্ন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জনাব এ এম এম নাসির উদ্দিন। আজ শনিবার মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জনাব এ এম এম নাসির উদ্দিন।
এর আগে, শনিবার সকাল ৮টা থেকে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোটের মহড়া হিসেবে মক ভোটিং শুরু হয়। বেলা ১২টা পর্যন্ত এই ভোট কার্যক্রম চলে। নারী-পুরুষ মিলে মোট ৫১০ জন ভোটার এতে অংশ নিয়েছেন। এই মক ভোটিং পরিদর্শন করতে সকাল ১০টা ১৫ মিনিটে সেখোনে পৌঁছান সিইসি এবং নিজে উপস্থিত থেকে তা পর্যবেক্ষণ করেন।
পরে সাংবাদিকদের সিইসি নাসিরউদ্দিন বলেন, তফসিল আমরা আশা করছি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে। এর তারিখগুলো তখনই জানতে পারবেন। তফসিল ঘোষণার সময়ই সব জানানো হবে। হোপফুলি ইট উইল বি ইন দ্য সেকেন্ড উইক অফ ডিসেম্বর।