বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


সম্মিলিত ইমাম–খতিব জাতীয় সম্মেলনে ৭ দফা দাবিনামা পেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকায় প্রথমবারের মতো দেশের বিভিন্ন মসজিদের ইমাম–খতিবদের নিয়ে বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত ইমাম–খতিব জাতীয় সম্মেলন ২০২৫। ইমাম–খতিবদের দ্বীনি দায়িত্ব স্বাধীনভাবে পালন, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে তাদের মর্যাদা সমুন্নত রাখা এবং সামগ্রিকভাবে খতিব সমাজের ৭ দফা দাবি তুলে ধরার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়।

রোববার (২৩ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর আগারগাঁওস্থ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনের সভাপতিত্ব করেন মাওলানা মুহিব্বুল্লাহ বাকী। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন মুফতী আজহারুল ইসলাম ও মুফতী শরিফুল্লাহ।

সম্মেলনে বক্তব্য দেন হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জমিয়তের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক প্রমুখ।