বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


শেখ হাসিনাসহ ২৩ আসামির দুর্নীতি মামলার রায় ২৭ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা তিনটি দুর্নীতি মামলার রায় আগামী ২৭ নভেম্বর ঘোষণা করা হবে।

রোববার (২৩ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এক আসামির যুক্তিতর্ক শেষে এই তারিখ নির্ধারণ করেন।

আসামিদের মধ্যে একমাত্র কারাগারে থাকা রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়। তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে খালাস চান। তবে মামলার অন্য আসামিরা পলাতক থাকায় তাঁদের পক্ষে কোনো যুক্তিতর্ক উপস্থাপন হয়নি এবং তাঁরা আত্মপক্ষ সমর্থনও করতে পারেননি।

দুদকের প্রসিকিউটর খান মো. মাইনুল হাসান যুক্তিতর্কে শেখ হাসিনাসহ সব আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে তাঁদের সর্বোচ্চ সাজা—জীবন কারাদণ্ড—পà