শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

‘হয় এবার, না-হয় নেভার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হাসনাত আবদুল্লাহ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবি করে আসছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। এবার রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে মন্তব্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর বলেছেন ' হয় এবার, না-হয় নেভার'।

সোমবার (২৮ অক্টোবর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে এমন মন্তব্য করে একটি পোস্ট করেন।

ওই পোস্টের কমেন্ট বক্সে তিনি অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের ' সাহাবুদ্দিন চুপ্পু কেন থাকবে না?' শিরোনামের একটি ভিডিও লিংক দেন।

এর আগে গতকাল রোববার (২৭ অক্টোবর) বিকেলে ১২ দলীয় জোটের চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বৈঠকে বসেন।

বৈঠকের পর হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে চলে যেতেই হবে। অনেকেই নীতিগতভাবে এ ব্যাপারে একমত হয়েছে। ১২ দলও তার অপসারণের বিষয়ে একমত।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির অপসারণ নিয়ে আলোচনার প্রয়োজন। একই সঙ্গে তার যাওয়ার পর কে আসবেন সেটি নিয়ে আলোচনা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ