শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

মোহাম্মদপুরে যৌথ অভিযানে ৪৫ ছিনতাইকারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় সুপারশপে চাঞ্চল্যকর দুর্ধর্ষ ডাকাতি হয়। এর আগে বিভিন্ন সময়ে এই এলাকায় অনেক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় যৌথ অভিযান চালিয়ে সুপারশপে ডাকাতির প্রধান আসামিসহ ৪৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) রাতে র‍্যাব-২ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে সরাসরি ছিনতাইয়ে জড়িত ৩ জন। দোকান ডাকাতিতে জড়িত ২ জন। আর বাকি ৪০ জন সন্দেহভাজন ছিনতাইকারী।

র‍্যাব-২ এর সহকারী পুলিশ সুপার শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বছিলা হাউজিংয়ের মিনি সুপারশপে চাঞ্চল্যকর দুর্ধর্ষ ডাকাতির একটি সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় সেনাবাহিনী ও র‍্যাব-২ এর যৌথ বাহিনীর অভিযানে প্রধান আসামি মো. আসলাম ওরফে রুবেল ওরফে আলমকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, সম্প্রতি বছিলায় একটি মিনি সুপারশপে চাঞ্চল্যকর দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কয়েকজন চাপাতি হাতে সুপারশপে থাকা দুজনকে জিম্মি করে ক্যাশ কাউন্টার থেকে টাকা নিয়ে পালিয়ে যায়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ