শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেট ভাঙতে সরকারকে কার্যকারী উদ্যোগ নিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির বাণী নিয়ে এসেছেন। একটি জাহেলি সমাজকে ইসলামের মাধ্যমে আদর্শিক সমাজে পরিণত করেছেন। যা সারা পৃথিবীতে আজও রোল মডেল হিসেবে বিবেচিত হয়। সুতরাং রাসূল সা. এর উম্মত হিসেবে নববী আদর্শ বাস্তবায়নের মাধ্যমে সমাজ পরিবর্তনে কাজ করতে হবে এবং রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

২৬ অক্টোবর ২০২৪ শনিবার সকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত সিরাতুন্নবী সা. উপলক্ষে "সিরাত পাঠ প্রতিযোগিতা-২০২৪" এর পুরস্কার বিতরণী ও সিরাত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই উপরোক্ত কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী নানা সিন্ডিকেটের অপতৎপরতা বাংলাদেশের সংকটকে ঘনীভূত করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শহরগুলোতে তীব্র যানজট, পতিত স্বৈরাচার সরকারের দোসরদের একেরপর এক চক্রান্ত বাংলাদেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেট ভাঙতে সরকারকে কার্যকারী উদ্যোগ নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারসহ সকলকে ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তিনি।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী এর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।‌

এ সময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ইউসুফ আহমাদ মানসুর, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ মিশকাতুল ইসলাম, তথ্য গবেষণা ও আইন সম্পাদক সুলতান মাহমুদ, অর্থ ও কল্যাণ সম্পাদক হোসাইন ইবনে সরোয়ার, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক ইব্রাহীম খলিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক ফয়জুল ইসলাম, স্কুল ও কলেজ সম্পাদক আশিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য কামরুল ইসলাম, মাইমুন ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ