শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদে থাকা বা না থাকার ব্যাপারে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কিছু হলে আপনারা জানবেন।’ খবর বিবিসির

বুধবার সকালে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

সকালে বিএনপির একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান, সেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন তারা।

প্রতিনিধি দলে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, নতুন করে কেউ দেশে সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টি করার চেষ্টা করলে সেটিকে এবার ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

এদিকে, রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার কোনো কথা হয়েছে কী-না সে প্রশ্ন এড়িয়ে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেন, ‘এ ব্যাপারে বিএনপি নেতারাই সাংবাদিকদের জানানোর কথা।’

এর আগে বেলা ১১টার দিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিলেন, রাষ্ট্রপতি ইস্যুতে প্রধান উপদেষ্টার বাসভবনে কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ