শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

পুলিশের সাথে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করবে ৩শ’ শিক্ষার্থী: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব. জাহাঙ্গীর আলম বলেছেন, যথাযথ সম্মানীর মাধ্যমে ৩০০ শিক্ষার্থী পুলিশের সাথে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করবে।

সোমবার (২১ অক্টোবর) সকালে ট্রাফিক পক্ষ ২০২৪ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় তিনি বলেন, যে পরিমাণ রাস্তা থাকা দরকার বাস্তবে তা নেই। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সড়কে অবস্থান নেয়ায় সড়কের শৃঙ্খলা নষ্ট হচ্ছে। বৈধ অবৈধ যানবাহনের আধিক্যের কারণে যানজটের আকার দিন দিন বেড়েই চলছে। সরকারের পতনের পর ঢাকাসহ সারাদেশের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে এখন থেকে ৩০০ শিক্ষার্থী পুলিশের সাথে কাজ করবে। পরবর্তীতে এই শিক্ষার্থীদের সংখ্যা আরও বাড়ানো হবে। এতে ট্রাফিক ব্যবস্থার উন্নতি হবে বলেও মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

একই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। এজন্য তারুণ্যকে কাজে লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ৪ নভেম্বর পর্যন্ত চলবে ট্রাফিক পক্ষ। এ উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে ডিএমপি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ