শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

১১ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টানা ১১ দিনের ছুটি শেষে দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ। ধর্মীয় উৎসব ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১১ দিন দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারের তথ্যমতে, গত ৯ অক্টোবর শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হয়। এর সঙ্গে ১৫ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি এবং লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি যোগ হওয়ায় ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ছুটি ছিল। পরের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় এই দুই দিনও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।

সবমিলিয়ে ৯ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। টানা ১১ দিনের ছুটি শেষে আজ থেকে আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে সব শিক্ষাপ্রতিষ্ঠান।

 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ