সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

বাংলাদেশ ও উগান্ডার ভিসা ছাড় চুক্তি নিয়ে আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ ও উগান্ডা উভয় দেশের নাগরিকদের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড় চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে।

বাংলাদেশে উগান্ডার অনাবাসিক হাইকমিশনার জয়েস কাকুরামাতসি কিকাফুন্ডা বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই আলোচনা হয়। 

বৈঠকে রাষ্ট্রদূত তার নতুন ভূমিকার জন্য পররাষ্ট্র উপদেষ্টাকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধিতে উগান্ডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আলোচনায় পররাষ্ট্র দপ্তরের মধ্যে নিয়মিত পরামর্শ বৈঠক আয়োজনসহ সহযোগিতার মূল ক্ষেত্রগুলোতে মনোনিবেশ করা হয়।

উভয় পক্ষই বিশেষ করে চুক্তি-ভিত্তিক চাষাবাদের মাধ্যমে কৃষিতে সহযোগিতার সুযোগ অন্বেষণ করে এবং জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের গুরুত্বের ওপর জোর দেয়।

তারা দ্বিপক্ষীয় বাণিজ্য উন্নয়নে দ্বৈত কর পরিহার এবং বিনিয়োগ সুরক্ষার বিষয়ে চুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের শক্তিশালী ওষুধ শিল্পকে উগান্ডায় উচ্চমানের ও সাশ্রয়ী মূল্যের পণ্যের সম্ভাব্য সরবরাহকারী হিসেবে উল্লেখ করেন।

উভয় পক্ষই দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাণিজ্য প্রতিনিধিদলের আদান-প্রদানকে উৎসাহিত করতে সম্মত হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ