দুই দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণার হুমকি ও দেশের ৯টি পল্লী বিদ্যুৎ সমিতিতে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা পতিত সরকারের দোসর কিনা তা খতিয়ে দেখতে হবে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে যারা দেশের মানুষকে কষ্ট দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ফ্যাসিবাদী সরকারের দেশত্যাগের পর তাদের প্রেতাত্মারা বর