সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

আকারে বাড়ছে উপদেষ্টা পরিষদ, একাধিক মন্ত্রণালয়ে রদবদলের সম্ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে অর্জিত জনতার বিজয়ের পর ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। নানা চড়াই-উৎরাই পেরিয়ে ইতোমধ্যে দুই মাস পার করেছে ইউনূস সরকার।

এর মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে দরবদল হলেও এবার জানা যাচ্ছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন মুখ যুক্ত হতে যাচ্ছেন। নতুন তিনজন উপদেষ্টার শপথগ্রহণসহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে ফের রদবদল হতে পারে। 

কালবেলার এক প্রতিবেদনে বলা হয়, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে নতুন উপদেষ্টাদের দায়িত্ব দেওয়া হতে পারে। এ ছাড়া প্রায় ৫টি মন্ত্রণালয়ে দায়িত্ব পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারে ইতোমধ্যে ২০ জন উপদেষ্টা দায়িত্ব পালন করে যাচ্ছেন। এরইমধ্যে উপদেষ্টা পরিষদে রদবদল হয়েছে। তবে সরকারের কার্যক্রম আরও গতিশীল করতে উপদেষ্টা পরিষদে নতুন সদস্য যুক্ত করা ও কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব রদবদলের আলোচনা চলছে।

ইতোমধ্যে উপদেষ্টা পদে একাধিক ব্যক্তিকে যাচাই বাচাই করেছেন সরকারের সংশ্লিষ্টরা। আগামী সপ্তাহে শপথের জন্য তাদের ডাকবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।

সম্ভাব্য উপদেষ্টার আলোচনায় যারা রয়েছেন- এ এফ এম সোলায়মান চৌধুরী, ড. ইফতেখার আহমেদ চৌধুরী, ড. মঞ্জুরুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য একজন চিকিৎসককে দায়িত্ব দেওয়া হতে পারে।

এ এফ এম সোলায়মান চৌধুরী ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব, পাটকল সংস্থার চেয়ারম্যান, চট্টগ্রাম ওয়াসা চেয়ারম্যান, জনতা ব্যাংকের চেয়ারম্যান, পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান, রাষ্ট্রপতির সচিবসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

তালিকায় নতুন মুখ হিসেবে আলোচনায় রয়েছেন কূটনীতিক ও শিক্ষাবিদ ড. ইফতেখার আহমেদ চৌধুরী। তিনি ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারে পররাষ্ট্র এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা হিসেবে দ্বায়িত্ব পালন করেন। 

আলোচনায় রয়েছেন ড. মঞ্জুরুল ইসলাম। তিনি একজন অর্থনীতিবিদ। এছাড়া মো. জাহাঙ্গীর আলম চৌধুরী একজন শিল্পপতি। নতুন করে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। 

এমএন/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ