শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

হজ গাইড নিয়োগে আবেদনের সময় বাড়লো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী বছর (২০২৫) সরকারি মাধ্যমে যাওয়া হজযাত্রীদের হজ গাইড নিয়োগের আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। হজ গাইড পদে আবেদন করার সময়সীমা শেষ হবে আগামী ২০ নভেম্বর।

মঙ্গলবার (১৫ অক্টোবর) এ সংক্রান্ত একটি পত্র জারি করা হয়েছে বলে ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 এতে বলা হয়, ২০২৫ সালের হজে সরকারি মাধ্যমের হজযাত্রীদের হজ গাইড হিসেবে নিয়োগের লক্ষে আবেদনের সময় আগামী ২০ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো।

এ সময়ের মধ্যে আগ্রহী ব্যক্তিগণ শুধু হজ পোর্টালে www.hajj.gov.bd /hajjguide লিংকে ক্লিক করে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি কোন আবেদন গ্রহণ করা হবে না। আবেদন দাখিল বিষয়ে ১৬১৩৬ নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ