সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

আলেম ও তালিবুল ইলমদের গঠনমূলক সমালোচনাকে ভালোভাবে গ্রহণ করি: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ড. আ ফ ম খালিদ হোসাইন

উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, আমি আলেম ও তালিবুল ইলমদের গঠনমূলক সমালোচনাকে সর্বদাই ভালোভাবে গ্রহণ করি। সমালোচনার মাধ্যমে অনেক কল্যাণের পথ খোলা হয়। যাঁরা গঠনমূলক ও আদবপূর্ণ ভাষায় সমালোচনা করেছেন, তাঁদের প্রতিও আমি কৃতজ্ঞ। তবে, কিছু অশালীন সমালোচনার মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি তাঁদের জন্য দোয়া করি—আল্লাহ যেন তাঁদেরকে শালীন ও গঠনমূলক সমালোচনার শক্তি দান করেন।

সম্প্রতি ধর্ম উপেদেষ্টার কিছু বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।

রোববার (১৩ অক্টোবর) এ বিষয়ে ভুল স্বীকার করে ধর্ম উপদেষ্টা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন।

পোস্টে তিনি বলেন, আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, বিশেষত যাঁদের মনে কষ্ট দিয়েছি তাঁদের প্রতি আমার আন্তরিক সহানুভূতিপূর্ণ সমবেদনা রয়েছে।

কিছু শব্দ এবং বাক্য নিয়ে ভুল বোঝাবুঝির কারণে সমালোচনা এবং বিতর্ক সৃষ্টি হয়েছে বলে জানালেন ধর্ম উপদেষ্টা।

ধর্ম উপদেষ্টা বলেন, আমি কৃতজ্ঞ যে আমার অনেক শুভাকাঙ্ক্ষী, বন্ধু এবং সম্মানিত উস্তাযগণ আমাকে এ বিষয়ে সৎ পরামর্শ দিয়েছেন। তাঁদের উদ্বেগকে গুরুত্ব দিয়ে আমি স্বীকার করছি, আমার কিছু শব্দ ব্যবহারে অসাবধানতা ছিল, যা অনাকাঙ্ক্ষিতভাবে কিছু ভুল ধারণার জন্ম দিয়েছে। ভবিষ্যতে আরও সচেতন থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।

ড. আ ফ ম খালিদ হোসাইন বলেন, আলেম সমাজের প্রতি আমার শ্রদ্ধা চিরদিনের। তাঁদের সান্নিধ্যে আমার জীবনের গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছি এবং আজও দেশের শীর্ষ আলেমসহ সকল মাসলাকের আলেম সমাজের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। আমি আলহামদুলিল্লাহ, সবসময় তাঁদের পরামর্শকে যথাযথ মূল্য দিই এবং কখনো ভুল করলে তা শুদ্ধ করার জন্য প্রস্তুত থাকি।

আমাদের সরকার, আপনাদেরই সরকার। এ দেশ ও জাতি গঠনে আপনাদের ত্যাগ ও অবদানের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমরা যদি কোনো ভুল করি, তা শুধুমাত্র সরকারের জন্য নয়, সবার জন্য ক্ষতির কারণ হতে পারে। এজন্য সবাইকে সৌহার্দ্যপূর্ণ ও একত্রিতভাবে কাজ করার আহ্বান জানাই।

আমার শ্রদ্ধেয় আলেমদের পরামর্শ এবং আপনাদের উদ্বেগের কারণে আমি আমার কর্মপন্থায় কিছু পরিবর্তন এনেছি। আমরা সকলেই মানুষ, ভুল হওয়া স্বাভাবিক। তাই যদি কোনো পরামর্শ থাকে, সেটি আলেমদের মাধ্যমে সুপরামর্শ আকারে দিন। আর যদি সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করতে হয়, অনুগ্রহ করে শালীনতা বজায় রেখে তা করুন।

মহান আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দিন, এবং আমাদের মাধ্যমে দ্বীনের কল্যাণের পথ আরও প্রসারিত করুন। আমরা যেন দেশ ও জাতি গঠনে সফলভাবে ভূমিকা রাখতে পারি। আল্লাহুম্মা আমিন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ