সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
উপদেষ্টা ড. এম তৌহিদ হোসেন

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ড. এম তৌহিদ হোসেন বলেন, সারাদেশে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের এ বাংলাদেশ।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় মহানবমী পূজা উপলক্ষে নরসিংদী শহরের সেবাসংঘ দুর্গামন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, সারাদেশে দুর্গাপূজা সুষ্ঠ ও সুন্দর পরিবেশে সম্পন্ন হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেলে সাথে সাথেই ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিমা বিসর্জনের মাধ্যমে রোববার দুর্গাপূজা সম্পন্ন হবে।

তিনি শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করার লক্ষ্যে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

এসময় সাথে ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, সেনা বাহিনীর নরসিংদী ইনচার্জ লে: কর্নেল হুমায়ুন রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নরসিংদী দুর্গামন্দির কমিটির সভাপতি সরোজ কুমার সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, পৌরসভা পূজা বিসর্জন কমিটির সভাপতি কাজল সাহা ও সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ