শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

এমন দেশ গড়তে চাই, যা নিয়ে দুনিয়ার সামনে গর্ব করা যায় : প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এমন রাষ্ট্র গঠন করতে চাই যেখানে সব সম্প্রদায়ের সমান অধিকার থাকবে। আজ শনিবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় প্রধান উপদেষ্টা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ আনুষ্ঠানিকতা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, এমন একটি দেশ গড়তে চাই, যা নিয়ে গোটা দুনিয়ার সামনে গর্ব করা যায়। আমরা এমন সমাজ চাই না যেখানে সেনাবাহিনী, পুলিশ দিয়ে উৎসব পালন করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে সব সম্প্রদায়ের নাগরিক সমান অধিকার ভোগ করবে।

উপদেষ্টা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা পরিদর্শনে যান। তখন তিনি সেখানে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে ঢাকেশ্বরী জাতীয় মন্দির এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা গ্রহণ করা হয়। এ লক্ষ্যে এসএসএফসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সেখানে দায়িত্বে আছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ