সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

মন্ত্রিপরিষদ সচিব হলেন শেখ আব্দুর রশিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
শেখ আব্দুর রশিদ

মন্ত্রিপরিষদ সচিব হলেন শেখ আব্দুর রশিদ। তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী ড. শেখ আব্দুর রশিদ (পরিচিতি নং-১৫৩০)-কে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ১৪ অক্টোবর, ২০২৪ অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী দুই বছর মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

উল্লেখ্য, শেখ আব্দুর রশিদ কয়েক বছর আগে অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান। রাজনৈতিক পটপরিবর্তনে গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হয়। এরপর তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এবার তাকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো।

এর মধ্য দিয়ে তিনি বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের স্থলাভিষিক্ত হতে হচ্ছেন। মাহবুব হোসেন চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ করে ২০২৩ সালের ১৩ অক্টোবর তার অবসরে যাওয়ার কথা ছিল। তবে ওই সময় তাকে পরবর্তী এক বছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়, যা এখন শেষ হচ্ছে। কাগজপত্রে ১৩ অক্টোবর তা শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবে ৯ অক্টোবরই তার শেষ কর্মদিবস। কারণ, পরের চার দিন শারদীয় দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি থাকছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ