সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

গ্রেপ্তারের দুই দিন পরই মুক্ত সাবের হোসেন চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সাবের হোসেন চৌধুরী

সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীকে ছয় মামলায় জামিন দেওয়া হয়েছে। জামিননামা দাখিল করার পর তিনি মুক্তি পেয়েছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটি তিনি মুক্তি পেয়ে একটি পাজেরো গাড়িতে করে আদালত এলাকা ত্যাগ করেন।

সাবের হোসেন চৌধুরী আইনজীবী মোরশেদ হোসেন শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর নিজের গাড়িতে করে তিনি চলে গেছেন। অসুস্থতার কারণে তিনি একটি হাসপাতালে ভর্তি হবেন বলেও জানান তাঁর আইনজীবী।

এর আগে পল্টন থানার দুই মামলায় এবং খিলগাঁও থানায় দায়ের করা চার মামলায় সাবের হোসেন চৌধুরীর পক্ষে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী মোরশেদ হোসেন শাহীন। সন্ধ্যার আগে শুনানি শেষে আদালত প্রত্যেক মামলায় জামিন দেন।

পল্টন থানায় সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে দুটি মামলা ছিল; একটি হত্যা মামলা অপরটি হত্যা চেষ্টা মামলা। খিলগাঁও থানায় তাঁর বিরুদ্ধে ছিল ছয়টি মামলা; দুটি হত্যা মামলা এবং দুটি হত্যাচেষ্টা মামলা। ছয়টি মামলাতেই জামিন পেয়েছেন তিনি।

বিকেলে রিমান্ড থেকে সাবের হোসেন চৌধুরীকে আদালতে হাজির করা হয়। গতকাল সোমবার সাবের হোসেন চৌধুরীকে পল্টন থানায় দায়ের করা বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। কিন্তু রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই একদিনের মাথায় তাঁকে আদালতে হাজির করা হয়।

গতকাল গ্রেপ্তার করে আদালতে হাজির করার পর এক মামলায় রিমান্ড মঞ্জুর হয় এবং আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

রিমান্ড শেষের আগেই আদালতে ফেরত পাঠিয়ে আবেদনে তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার এসআই নাজমুল হাসান উল্লেখ করেন, জিজ্ঞাসাবাদে সাবের হোসেন চৌধুরী কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারছেন না। কথোপকথনে জানা গেছে যে, তিনি শারীরিকভাবে অসুস্থ ও হৃদ্‌রোগে আক্রান্ত। তাঁর হার্টে তিনটি রিং পরানো হয়েছে। বর্তমান শারীরিক পরিস্থিতিতে পুলিশ হেফাজতে তাঁকে জিজ্ঞাসাবাদ করে আশানুরূপ তথ্য পাওয়া যাবে না। বিধায় আদালতের নির্দেশ মোতাবেক ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ না করেই আদালতে পাঠানো হলো।

গত রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে আটক করা হয়। পরে মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ