শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

তরুণদের হাত ধরেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
উপদেষ্টা মো. নাহিদ ইসলাম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম আশা প্রকাশ করে বলেছেন, ফ্যাসিবাদ তাড়ানো তরুণদের হাত ধরেই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) পবিত্র সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-২০২৪ উদযাপন উপলক্ষে রাজধানীর শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

নাহিদ ইসলাম বলেন, ছাত্ররা বারবার দেশের কল্যাণে রক্ত দিয়েছে, কিন্তু আন্দোলনের সুফল ছাত্ররা সবসময় পায়নি। ছাত্ররা বারবার বঞ্চিত হয়েছে। এবার সুযোগ এসেছে, ছাত্রদের আত্মত্যাগের প্রতিদান দেওয়ার। ছাত্ররা শিক্ষাজীবন শেষ করে যেন কর্মসংস্থান করতে পারেন, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে।

তিনি আরও বলেন, দেশ গঠনে তরুণদের অংশগ্রহণ প্রয়োজন। তরুণদের যোগ্য হয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে। এ সময় রাষ্ট্রসংস্কারে সবার সহযোগিতা কামনা করেন তিনি। 

তথ্য উপদেষ্টা বলেন, সবাই সরকারের প্রতিটি পদক্ষেপ বিষয়ে প্রশ্ন করতে পারবেন এবং জবাবদিহির আওতায় আনতে পারবেন।

 এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ বোরহানুদ্দীন কলেজের শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আন্দোলনে এ কলেজের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সাহসিকতার অপর নাম শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ। জুলাই-আগস্ট অভ্যুত্থানে এই কলেজের শিক্ষার্থীদের লড়াকু ও সাহসী ভূমিকা আন্দোলনকে বেগবান করেছে।

অনুষ্ঠানের শুরুতে কলেজ প্রাঙ্গণে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ শিক্ষার্থী সাইদুল ইসলাম শোভন ও নাদিমুল হাসান এলেমের নামফলকের উদ্বোধন করেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আল মোজাদ্দেদী আলফেছানী, কলেজের বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ