বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

রোহিঙ্গাদের জন্য আরও ১৯৯ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় ১৯৯ মিলিয়ন ডলারের নতুন সহায়তা ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক ইভেন্টে এই সহায়তার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে উল্লেখ করা হয়, রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশে তাদের আতিথেয়তাকারী সম্প্রদায়ের জন্য প্রায় ১৯৯ মিলিয়ন ডলারের নতুন সহায়তার ঘোষণা দিয়েছেন আজরা জেয়া। এই তহবিলের মধ্যে রয়েছে ডিপার্টমেন্ট অব স্টেটের ব্যুরো অব পপুলেশন, রিফিউজিস এবং মাইগ্রেশন থেকে ৭০ মিলিয়ন এবং ইউএসএআইডি থেকে ১২৯ মিলিয়ন ডলারেরও বেশি। এই মার্কিন সহায়তা রোহিঙ্গাদের জীবন রক্ষা করবে এবং সহিংসতা ও নিপীড়ন থেকে পালাতে বাধ্য হওয়া ব্যক্তিদের সুরক্ষা, আশ্রয় ও অন্ন জোগাতে সহায়তা করবে।

মার্কিন সরকার ২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের জন্য ২ দশমিক ৫ বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা প্রদান করেছে, যার মধ্যে বাংলাদেশে ২ দশমিক ১ বিলিয়ন ডলারের বেশি রয়েছে। বাংলাদেশ এবং এই অঞ্চলের সংকট-পীড়িত জনগোষ্ঠীকে সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। একই সঙ্গে যুক্তরাষ্ট্র অন্যান্য দাতাদেরকে তাদের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ