সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

ইবির নতুন উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৪তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আগামী চার বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। প্রায় দেড় মাস পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নতুন নিয়োগ দেয়া হলো।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন-১৯৮০ এর ১০(১) ধারা অনুসারে অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহর সংক্ষিপ্ত পরিচিতি ও শিক্ষাগত যোগ্যতা: অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন এবং একই বিভাগের প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষক ও প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ইবি’র সাদ্দাম হলের প্রভোস্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি Macquarie University, Australia থেকে আইন বিষয়ে Master’s of Philosophy (MPhil) এবং Doctored of Philosophy (PhD) সম্পন্ন করেছেন। তার গবেষণার ক্ষেত্র এবং অভিজ্ঞতার বিস্তৃতি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে রয়েছে।

অধ্যাপক নসরুল্লাহ দেশের অন্যতম প্রভাবশালী ও প্রতিভাবান শিক্ষাবিদ হিসেবে পরিচিত। তার সুদীর্ঘ ও অভিজ্ঞতাপূর্ণ ক্যারিয়ার তাকে শিক্ষার্থীদের মধ্যে একজন আদর্শ ও প্রিয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া শিক্ষার্থী ও শিক্ষক সমাজে অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহর এই নিয়োগের ব্যাপারে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। তারা আশা করছেন, নতুন ভিসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং প্রশাসনিক কাঠামোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ