বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

নতুন উদ্যমে কাজ শুরু করেছি: ডিসি ওয়ারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন বলেছেন, আমরা নতুন উদ্যমে কাজ শুরু করেছি। ৫ আগস্ট বা তার আগে যে অবস্থা ছিল এবং পুলিশের প্রতি মানুষের যে ধারণা তৈরি হয়েছিল তা নিরসনে সত্যিকার অর্থে পুলিশিং বলতে যা বোঝায়, সেই সেবা দিতে চাই।

শনিবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ৫ আগস্ট ও তার পূর্ববর্তী অনেক ঘটনাপ্রবাহের পরে অন্যান্য ডিভিশনের মতো থানার ওসি থেকে শুরু করে ডিসিদের নতুন সেটআপ আসছি।

বিভিন্ন থানায় অ্যান্টি ক্রাইম মিটিং করা হয়েছে। যেখানে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে বসেছি। সবার মতামত নিয়ে তাদের আশ্বস্ত করেছি, ভবিষ্যতে সত্যিকার অর্থে আইনের মধ্যে থেকে পুলিশিং করা হবে।   
ডিসি ছালেহ উদ্দিন বলেন, যাতে পূর্বে পুলিশের প্রতি মানুষের যে ধারণা ছিল, বিশেষ করে ডিএমপির ওয়ারী বিভাগে, সেখান থেকে বের হয়ে এসে সত্যিকার পুলিশিং করবো।
  
জনগণ ও ছাত্রদের সঙ্গে নিয়ে একটি সুন্দর ও শান্তিপ্রিয় সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন বলেও জানান তিনি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ