রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
এম এ মান্নান

সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার সকাল সোয়া ১০টায় সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালতে হাজির করলে এ আদেশ দেন।

আদালত সংশ্লিষ্টরা জানান, সকাল সোয়া ১০টায় এমএ মান্নানকে আদালতে হাজির করলে আসামিপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম ও নুর আলম তার জামিন আবেদন করেন। অন্যথায় অসুস্থ্য বিবেচনায় তাকে হাসপাতালে প্রেরণের জন্য আবেদন করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুক আলম সমকালকে বলেন, আমরা তখন আদালতকে বলেছি, এটা দ্রুত বিচার আইনের মামলা। সংশ্লিষ্ট আদালতের বিচারকও অনুপস্থিত। পুলিশও রিমান্ড চাইতে পারে। সুতরাং সংশ্লিষ্ট বিচারিক আদালতে সব পক্ষের শুনানি হতে পারে।

তিনি আরও বলেন, বিচারক ফারহান সাদিক পরে কাস্টডিমূলে এমএ মান্নানকে কারাগারে প্রেরণের আদেশ দেন। পরবর্তীতে সংশ্লিষ্ট আদালতে শুনানি হবে বলে জানান।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট ছাত্র—জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের হামলার ঘটনায় গুলিবিদ্ধ আহত দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলীর ভাই হাফিজ আহমদ বাদী হয়ে দুই সেপ্টেম্বর ৯৯ জনের নামোল্লেখ ছাড়াও ২০০ জনকে আসামি করে মামলা করেন। এই মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট এক নম্বর ও এমএ মান্নানকে দুই নম্বর আসামি করা হয়েছে।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে এম এ মান্নান আওয়ামী লীগের দলীয় প্রার্থী হন। সেই নির্বাচনে ধানের শীষ প্রতীকে শাহিনুর পাশা চৌধুরী ৫৬ হাজার ৪৭১ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন। এমএ মান্নান এক লাখ ৩৩ হাজার ৫৬৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। সেই থেকে সুনামগঞ্জ—৩ আসনে টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগের মনোনয়নে জয়ী হয়েছিলেন এমএ মান্নান।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ