রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

রাজনৈতিক মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারকে চিঠি দেবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী সপ্তাহের মধ্যে ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিরোধী দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব মামলা প্রত্যাহারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে চিঠি দেবে বিএনপি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক বিজ্ঞপ্তিতে বিএনপির স্থায়ী কমিটির এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মিথ্যা, গায়েবি ও বানোয়াট মামলা প্রত্যাহারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় আগামী সপ্তাহে এই সময়ের মধ্যে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা, বানোয়াট ও গায়েবি মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে আইনজীবী ফোরামের সব জেলার কমিটিগুলোর সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত ও তালিকা প্রস্তুতের সিদ্ধান্তও নেওয়া হয়।

প্রসঙ্গত, গত রোববার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে জানান, প্রায় দেড় লাখ মামলায় তার দলের প্রায় ৬০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বাণিজ্য সংস্থার প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ ও মনিটরিং করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক এবং আব্দুল আউয়াল মিন্টুকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়। কমিটি শিল্পে বিনিয়োগকারী এবং ব্যবসায়ী প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখার বিষয়ে গঠিত কমিটির গৃহীত সিদ্ধান্তগুলো সভায় উপস্থাপন করলে তা অনুমোদন করে দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জনপ্রশাসন, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন ও দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন বিষয়ে আলোচনা হয়। এ বিষয়গুলোর ওপরে গঠিত কমিটিগুলোকে অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানানো হয়।

সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ