বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

মানুষকে পিটিয়ে হত্যার কালচারটা আমরা পরিহার করতে চাই : ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, সরকার আইন-শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনাকে বিচ্ছিন্ন দাবি করে তিনি বলেন, আইন যদি আমরা নিজেরা হাতে তুলে নিই, তাহলে তো দেশে আইন-শৃংঙ্খলা থাকবে না। আমাদের দেশে তো আইন আছে, বিচার আছে। আমরা সেদিকে ধাবিত হতে চাই।

মানুষকে পিটিয়ে হত্যা করা অথবা হামলা করা, কালচারটা আমরা পরিহার করতে চাই। তারপরও বিক্ষিপ্ত ঘটনা ঘটে যাচ্ছে। একটা বিপ্লোত্তর সময়ে এরকম বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন হয়ে থাকে। এটা পৃথিবীতে যে জায়গায় বিপ্লব হয়েছে, সব জায়গায় পরবর্তী সময়ে হয়। আমরা এগুলোকে নিয়ন্ত্রণে আনার আন্তরিক প্রয়াস চালাচ্ছি।

উপদেষ্টা রবিবার সকাল ১০টায় রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসায় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন।  
 
তিনি আরও বলেন, এই সরকার পলিটিক্যাল কালচার ডেভেলপমেন্ট করতে চায়। আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী দুইবারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। কারণ, আজীবন ক্ষমতায় থাকার বাসনা স্বৈরতন্ত্রের জন্ম দেয়। আমেরিকায় নাই, বৃটেনে মেয়াদ পূর্তি হওয়ার আগেই চলে যায়। অথচ স্বাধীনতার পর থেকে দেখছি, আমাদের এখানে একবার বসলে ক্ষমতা ছাড়ার মানসিকতা থাকে না।

ধর্ম উপদেষ্টা বলেন, আমরা কমিশনকে পুনর্গঠিত করে নির্বাচন ও নাগরিক অধিকার ফিরিয়ে দেব।
প্রতিটি মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। জনগণের রায়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিব।

ধর্ম উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, আসন্ন দুর্গাপূজায় কোন চ্যালেঞ্জ নেই। নাশকতার আশঙ্কা করি না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে নির্ভয়ে সনাতনী ভাইবোনেরা দুর্গোৎসব পালন করতে পারবে। এবার মাদরাসা ছাত্ররাও মণ্ডপ পাহারা দিবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ