বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

ভারতের সাথে সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে কাজ করবে সরকার: প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ভারতের সাথে সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক রেখে সরকার কাজ করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ড. ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম এক ব্রিফিংয়ে এ কথা জানান।

মাহফুজ আলম জানান, ড. ইউনূসের সাথে মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষার্থীরা নানা বিষয়ে তাদের মতামত প্রকাশ করেছেন। সামনের দিনগুলোতে সরকার শিক্ষার্থীদের মতামত নিয়েই কাজ করবে। এ সময় ধর্ম নিয়ে রাজনীতি বিষয়ে সরকারকে সচেতন থাকার আহ্বান জানান শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও ছাত্র রাজনীতি নিয়েও আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, মতবিনিময়ে মব কখনও বিচার পদ্ধতি হতে পারে না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তাই অপরাধীদের ধরে আইনের হাতে তুলে দেয়ার আহ্বান জানান তারা। এছাড়া, মামলার ক্ষেত্রে নিয়ম মেনে মামলা করা হবে বলেও জানান তারা।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আন্দোলনে নিহতদের সঠিক তালিকা তৈরির চেষ্টা চলছে। মারা যাওয়ার পর অনেকের স্বজন তাদের হাসপাতালে নেননি। অনেকে হাসপাতালে নিলেও মারা যাওয়ার পর রেজিষ্ট্রেশন করেনি। তাই তালিকা তৈরিতে সময় লাগছে। আন্দোলনে হতাহতদের পরিবারকে সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রসঙ্গত, রোববার সকালে প্রধান উপদেষ্টা কার্যালয়ের শাপলা হলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন ড. মুহাম্মদ ইউনূস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের সমন্বয়করাও এই মতবিনিময়ে অংশ নেন

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ