রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী

বিদেশি পিস্তলসহ সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
র‌্যাবের হাতে গ্রেপ্তার তমাল

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছোট ছেলে, সাবেক এমপি গালিবুর রহমান শরীফের ছোট ভাই ও ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১২-এর সদস্যরা।

শুক্রবার ভোরে শহরের আলোবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র, ম্যাগজিন, গুলি, ইয়াবা ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার করে আজ শুক্রবার সকালে তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে ঈশ্বরদী থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার তমালকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ