রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

আকস্মিক পরিদর্শনে বায়তুল মোকাররমে ধর্ম উপদেষ্টা, সার্বিক ব্যবস্থাপনায় অসন্তোষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে আকস্মিকভাবে তিনি মসজিদ পরিদর্শনে যান বলে এক বিজ্ঞপ্তিতে জানায় ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম উপদেষ্টা মসজিদের অযুখানা, ওয়াশরুম, প্রস্রাবখানা, মসজিদের পার্কিংসহ চতুর্দিক ঘুরে ঘুরে দেখেন। এ সময় তিনি মসজিদের সিঁড়িতে যত্রতত্র ঘুমন্ত অবস্থায়ও বেশ কিছু মানুষকে দেখতে পান। উপদেষ্টা মসজিদে উপস্থিত মুসল্লিদের সঙ্গেও কথা বলেন। তিনি মসজিদের শৌচাগার, অযুখানা, পার্কিং ও সার্বিক ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেন। 

উপদেষ্টা বায়তুল মোকাররম মসজিদ কমপ্লেক্সে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শন করেন। এ সময় তিনি এ লাইব্রেরিটিকে পর্যায়ক্রমে ডিজিটালাইজড করার অভিপ্রায় ব্যক্ত করেন। এছাড়া লাইব্রেরির বই নির্বাচন ও ক্রয় প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহি করার জন্যও উপদেষ্টা লাইব্রেরি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

জাতীয় মসজিদের শৌচাগার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য উপদেষ্টা ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ও মার্কেট বিভাগের পরিচালককে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি মসজিদের দোকান ভাড়া হতে প্রাপ্ত অর্থ থেকে আপাতত মসজিদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেন। 

পরিদর্শন শেষে উপদেষ্টা গণমাধ্যমকে ব্রিফিং করেন। এ সময় ধর্ম উপদেষ্টা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইবাদতের অনুকূল পরিবেশ তৈরি করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরিকে জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। 

মন্ত্রণালয় জানায়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের স্থায়ীভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ইতোমধ্যে ২২ কোটি টাকার একটি টেন্ডার আহ্বান করা হয়েছে। যত দ্রুত সময়ে টেন্ডার প্রক্রিয়া শেষ করে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হবে। 

পরিদর্শনকালে ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ ও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ