বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে উপ-মহাপরিচালক পদমর্যাদার ৯ জন এবং পরিচালক পদমর্যাদার ১০ জন।
রোববার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আনসার শাখা-১ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বদলি হওয়া উপ-মহাপরিচালকরা হলেন— গাজীপুর সফিপুরের আনসার ও ভিডিপি একাডেমির ডেপুটি কমান্ড্যান্ট মো. নূরুল হাসান ফরিদীকে খুলনা রেঞ্জে, চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেলকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে (অপারেশনস), খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বীকে রাজশাহী রেঞ্জে, সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়ালকে ময়মনসিংহ রেঞ্জে, বরিশাল রেঞ্জের উপ-মহাপরিচালক মো. আশরাফুল আলমকে ঢাকা রেঞ্জে এবং ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. জিয়াউল হাসানকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে, রাজশাহী রেঞ্à