সিলেটের আদালতে মারধরের কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের অন্ডকোষ ফেটে গেছে।
গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। সেখানেই তার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। এ সময় সাবেক এই বিচারপতির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্র জানায়।
জানা যায়, সিলেট কেন্দ্রীয় কারাগারের কারা হাসপাতালের সহকারী সার্জন ডা. মো. ইমদাদুল হক চৌধুরী স্বাক্ষর করে লিখেছেন ‘রোগী আনফিট’। সেখানে কারাগারের সিনিয়র জেল সুপারেরও স্বাক্ষর রয়েছে।
সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালের সহকারী পরিচালক ডা. জলিল কায়সার খোকন জানান, ‘মারধরের কারণে সাবেক বিচারপতি মানিকের অন্ডকোষ ফেটে গেছে। পরে তা অপারেশন করা à¦