রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর

ধীরে নামছে বানের পানি, বৃষ্টি কমায় ৫ জেলায় পরিস্থিতির উন্নতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত সোমবার ভরা পূর্ণিমার প্রভাবে অতি ভারী বর্ষনের সঙ্গে ভাটিতে ভারতের অধিকাংশ বাঁধ-কপাট অকস্মাত্ উন্মুক্ত করে দেওয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোর অর্ধ কোটি মানুষ এখন নজিরবিহীন বন্যার কবলে। তলিয়ে গেছে দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চল। ১৯৮৮ সালের পর প্রলয়ংকরী এই বন্যায় ফেনীসহ কয়েকটি জেলা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, বাংলাদেশের পূর্বাঞ্চল ও উজানে ভারতের ত্রিপুরা রাজ্যে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হ্রাস পেয়েছে। আগামী ৪৮ ঘণ্টায়ও ভারি বৃষ্টিপাতের আভাস নেই। ফলে উজানে নদ-নদীর পানি কমতে শুরু করেছে। দেশের উত্তর-পূর্বাঞ্চল,পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি ধীরগতিতে কমছে। এতে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসার কৃত্রিম ভূ-উপগ্র