রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩ দিন পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বাকিতে বিক্রির সময় বেশি দাম রাখা কি বৈধ? থানা প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান বিকেএমের পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয় মাদরাসায় শিশু নিপীড়ন রোধে কার্যকর পদক্ষেপ চান শায়খ আহমাদুল্লাহ ঢাকা থেকে ফেরার পথে খুন বরুণা মাদরাসার শিক্ষক মালয়েশিয়ার কেলাংয়ে আমিরে মজলিসের সমাবেশ, নতুন কমিটি গঠন পাকিস্তান তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা হাবিবুল হকের ইন্তেকাল

রাত থেকেই রাজধানীতে বৃষ্টি, পথচারীরা দুর্ভোগে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মুষলধারে বৃষ্টিতে দুর্ভোগে পথচারীরা -ছবি: সংগৃহীত

ভোরের আলো ফোটার পর থেকেই আকাশে কালো মেঘ।তার কিছুক্ষন পরেই রাজধানীতে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সাপ্তাহিক এই ছুটির দিনে রাজধানীর প্রায় সব এলাকায় বৃষ্টি হচ্ছে বলে জানা গিয়েছে। ভোর থেকেই একনাগাড়ে বৃষ্টি চলছে, মাঝে একটু কমে গেলেই খানিক সময় পর ফের ভারি বর্ষণ।

একেতো আজ শুক্রবার তার সঙ্গে বৃষ্টি, সব মিলিয়ে সড়কে যানবাহন চলাচল ও মানুষের আনাগোনা খুবই কম ছিল। তবুও বৃষ্টিকে উপেক্ষা করে যারা বের হয়েছেন তাদের সঙ্গে ছাতা নয়তো রেইনকোট। অনেকে ভিজেই নিজ গন্তব্যে যাচ্ছেন। টানা বর্ষণের কারণে কারওয়ান বাজার, শাহজাহানপুর, তেজকুনি পাড়া, পশ্চিম তেজতুরী বাজার, মালিবাগ রেলগেট, মগবাজার, মৌচাক, ধানমন্ডিসহ, শ্যাওড়াপাড়ার বর্ডারবাজার, দক্ষিণ মনিপুর সহ রাজধানীর অনেকে রাস্তায় এরই মধ্যে পানি জমে গেছে। কোথাও হাঁটুপানি,  আবার কোথাও কোমরসমান পানি জমেছে এসব রাস্তায়। পথচারীদের যেন দুর্ভোগের শেষ নেই।

এদিকে আবহাওয়া অধিদফতর বলছে, মৌসুমি হাওয়া সক্রিয় রয়েছে। যার ফলে দেশের সব বিভাগেই শুক্রবার রয়েছে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস। দেশের কিছু অঞ্চলে হতে পারে  ভারি বর্ষণ। আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি হাওয়া উত্তর বঙ্গোপসাগরে মধ্যম থেকে প্রবল অবস্থায় এবং বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে।

আবহাওয়া অফিসের মতে, এ পরিস্থিতিতে সারাদেশের অধিকাংশ জায়গায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ।

আগামী রোববার (১৪ জুলাই) সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ ও ঝড়বৃষ্টির  প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে বর্ধিত ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ