রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩ দিন পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বাকিতে বিক্রির সময় বেশি দাম রাখা কি বৈধ? থানা প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান বিকেএমের পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয় মাদরাসায় শিশু নিপীড়ন রোধে কার্যকর পদক্ষেপ চান শায়খ আহমাদুল্লাহ ঢাকা থেকে ফেরার পথে খুন বরুণা মাদরাসার শিক্ষক মালয়েশিয়ার কেলাংয়ে আমিরে মজলিসের সমাবেশ, নতুন কমিটি গঠন পাকিস্তান তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা হাবিবুল হকের ইন্তেকাল

পুলিশকে জ্ঞান-বিজ্ঞানে আধুনিক করা হচ্ছে: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান এবং অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ করে গড়ে তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশ প্রধান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বুধবার (৩ আগস্ট) বিকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে ইন্টারন্যাশনাল পুলিশ রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার (আইপিআরআইসি) উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ এর রেক্টর ড. ‌ মল্লিক ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং কলেজের ফ্যাকাল্টিরা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ স্মার্ট‌‌‌ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। স্মার্ট বাংলাদেশের জন্য প্রয়োজন স্মার্ট পুলিশিং। স্মার্ট পুলিশিং গড়ার ক্ষেত্রে আইপিআরআইসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

তিনি বলেন, আইপিআরআইসি গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে আলোকবর্তিকা হিসেবে কাজ করবে, যা বাংলাদেশ পুলিশের ক্রমাগত শিক্ষা ও অভিযোজনের পথ দেখাবে।

বক্তব্যে ড. মল্লিক ফখরুল ইসলাম বলেন, আইপিআরআইসি বিশ্বব্যাপী পুলিশিংয়ের ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবন নিয়ে কাজ করবে। পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করছে। আইপিআরআইসি প্রতিষ্ঠা এক্ষেত্রে সহযোগিতা ও সমন্বয়ের নতুন দিগন্ত উন্মোচন করবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ