বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯

শিগগিরই আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

একদফা আন্দোলন চলতে থাকবে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। শুধু স্লোগানে আন্দোলন করলে হবে না, অ্যাকশন দেখাতে হবে।

রোববার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

গত বছরের ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর গ্রেফতার হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাসসহ দলটির অর্ধশত কেন্দ্রীয় নেতা। একই সময়ে বিভিন্ন মামলায় গ্রেফতার হন তৃণমূলের কয়েক হাজার কর্মী। বিচারিক ও উচ্চ আদালতে বেশ কয়েকবার জামিন আবেদন করেও মুক্ত হতে পারেননি বিএনপির শীর্ষ নেতারা। এ অবস্থায় বিএনপির দাবি গত ৩ মাসে কারাহেফাজতে নির্যাতনে মৃত্যু হয়েছে অন্তত ১৩ নেতার।

এর প্রেক্ষিতে রিজভী অভিযোগ করেন, কারাবন্দি নেতারা অসুস্থ হলে তাদের চিকিৎসা কিংবা মুক্তির কোনো ব্যবস্থা করছে না ক্ষমতাসীনরা। অসুস্থ হলেও মির্জা ফখরুলসহ কারাগারে সিনিয়র নেতাদের মুক্তি নিয়ে সরকার টালবাহানা করছে। কারাগারে নিয়ে বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে।

এদিকে জাতীয় প্রেস ক্লাবে মির্জা ফখরুলসহ দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। তবে তা চিরস্থায়ী হবে না। আন্দোলনের অনেক বাঁক রয়েছে। শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। আর এ আন্দোলনের মাধ্যমেই সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে।

দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপি ফিনিক্স পাখি, যতবার মারবে ততোবার জীবিত হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ