শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিশু নিপীড়ন ও আইন হাতে নেওয়া কোনোটাই গ্রহণযোগ্য নয়: হেফাজত মাগরিবের নামাজে ইমামতিকালে অসুস্থ হয়ে মৃত্যু জুমা শেষ হতেই আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি পুলিশ ঈমানের মাধুর্যেই মেলে অন্তরের প্রশান্তি: শাইখ সালেহ বিন হুমাইদ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা জোরদার ও সশস্ত্র তৎপরতা বন্ধের দাবি বাড়িতে মাদরাসা প্রতিষ্ঠার স্বপ্ন অপূর্ণ রেখেই গাছচাপায় ইমামের মৃত্যু পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের প্রেসিডেন্ট মক্কাসহ চার শহরে সতর্কতা জারি সৌদির  সাদপন্থীরা আর কখনও টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না: মুহিববুল্লাহ বাবুনগরী টঙ্গী ময়দানে সাদপন্থিদের ইজতেমা না করার দাবি শুরায়ি নেজামের

হজ নিবন্ধনের বাকি টাকা ২০ ফেব্রুয়ারির মধ্যে দিতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হজে গমনেচ্ছুদের জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের অবশিষ্ট অর্থ ২০ ফেব্রুয়ারির মধ্যে জমা জমা দিতে নির্দেশ দিয়েছে সরকার।

আজ শনিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে ২০২৪ সালের হজে ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধনকারী সকল হজযাত্রীর জন্য এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ‌‘সৌদি সরকারের সিদ্ধান্তের কারণে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের জন্য মিনায় তাঁবু গ্রহণ, মেয়াল্লেম গ্রহণ, বাড়ি হোটেল ভাড়া, পরিবহন চুক্তি ইত্যাদি আবশ্যিকভাবে সম্পন্ন করতে হবে। সে কারণে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধনের অবশিষ্ট টাকা আবশ্যিকভাবে জমা দেওয়ার জন্য প্রাথমিক নিবন্ধনকারী হজযাত্রীদেরকে বিশেষভাবে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

কয়েক দফা বাড়ানোর পর গত ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি মাধ্যমে ৪ হাজার ২৬০ জন এবং বেসরকারি মাধ্যমে ৭৮ হাজার ৮৯৫ জন নিবন্ধন করেছেন।

সরকারি ব্যবস্থাপনায় ২০২৪ সালের হজের জন্য দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সাধারণ প্যাকেজে খরচ পড়বে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর বিশেষ প্যাকেজে খরচ পড়বে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। দুই প্যাকেজেই বিমান ভাড়া পড়বে ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। গতবার যা ছিল ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা।

আর বেসরকারিভাবে ‘সাধারণ প্যাকেজে’ হজ পালনে সর্বনিম্ন খরচ হবে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। গত বছরের তুলনায় কমেছে ৮২ হাজার ৮১৮ টাকা। আর বেসরকারিভাবে ‘বিশেষ প্যাকেজের’ মাধ্যমে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।

এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারিভাবে এক লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে বলে আশা করা হচ্ছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ