বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯

তৃণমূল পর্যায়ে উন্নয়ন পৌঁছে দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগের আমলে তৃণমূল পর্যায়ে উন্নয়ন পৌঁছে দেওয়া হয়েছে। যার ফলে জনগণের আস্থা-বিশ্বাস আমরা অর্জন করতে সক্ষম হয়েছি।’

আজ শনিবার বেলা ১১টায় গণভবনে আয়োজিত বিশেষ সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ দেশের মাটি ও মানুষের সংগঠন। মানুষের সমর্থন নিয়েই আমরা টানা ক্ষমতায় আছি। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা পরিকল্পিতভাবে এগিয়েছি বলেই আজ বাংলাদেশের এই উন্নতি হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা যে ওয়াদা দিয়েছিলাম জাতির কাছে, তা কিন্তু আমরা পালন করেছি। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। আমরা মানুষের সুষম উন্নয়ন চাই। উন্নয়নটা সারা বাংলাদেশে হবে।’

সরকারপ্রধান বলেন, ‘আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি। প্রত্যেকেই যার যার ধর্ম পালন করবে। আমাদের দেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে। আর সমাজের অবহেলিত মানুষকে টেনে তুলতে হবে। সবার দিকে নজর দিতে হবে।’

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ