শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিশু নিপীড়ন ও আইন হাতে নেওয়া কোনোটাই গ্রহণযোগ্য নয়: হেফাজত মাগরিবের নামাজে ইমামতিকালে অসুস্থ হয়ে মৃত্যু জুমা শেষ হতেই আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি পুলিশ ঈমানের মাধুর্যেই মেলে অন্তরের প্রশান্তি: শাইখ সালেহ বিন হুমাইদ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা জোরদার ও সশস্ত্র তৎপরতা বন্ধের দাবি বাড়িতে মাদরাসা প্রতিষ্ঠার স্বপ্ন অপূর্ণ রেখেই গাছচাপায় ইমামের মৃত্যু পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের প্রেসিডেন্ট মক্কাসহ চার শহরে সতর্কতা জারি সৌদির  সাদপন্থীরা আর কখনও টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না: মুহিববুল্লাহ বাবুনগরী টঙ্গী ময়দানে সাদপন্থিদের ইজতেমা না করার দাবি শুরায়ি নেজামের

বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত বিশ্বজয়ী হাফেজ বশির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশকে বিশ্ব দরবারে উজ্জ্বল করে দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত হয়েছেন শায়খ নেসার আহমাদ আন নাসিরী পরিচালিত রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী হাফেজ বশির আহমাদ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বেলা ৩ টায় বাংলাদেশের গর্ব হাফেজ বশির আহমাদকে বহনকারী বিমান হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে মাদরাসার ছাত্র-শিক্ষক ও সাধারণ কুরআনপ্রেমী মানুষ তাকে সংবর্ধনা জানান। এসময় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আনিসুর রহমান সরকার, তার ওস্তাদ শায়েখ নেছার আহমদ আর নাছিরী, বিশিষ্ট আলেম মুফতী ইমরানুল বারী সিরাজী ও হাফেজ বশির আহমাদের পিতাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিজের ঐকান্তিক ইচ্ছা, শিক্ষকদের প্রচেষ্টা এবং বাবা মায়ের চেষ্টা শ্রমের ফলে মাত্র ৫ মাসে পুরো কুরআন মুখস্থ করেন বিস্ময়কর এই হাফেজ। এরপর ২০২১ সালে পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতায় দেশসেরা হাফেজ নির্বাচিত হন হাফেজ বশির। এবার বিশ্বমঞ্চে নিজেকে মেলে ধরেন বাংলাদেশি এই ক্ষুদে হাফেজ। সেখানে বিশ্বের ৯০টি দেশের বাছাই করা সেরা হাফেজদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেকে প্রমাণ করেন ১৩ বছর বয়সী হাফেজ বশির।  ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করা ২০টি দেশের প্রতিযোগীর মাঝে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশের পতাকাকে বিশ্ব দরবারে তুলে ধরেন তিনি। তার এই কৃতিত্বে দেশবাসির সাথে উচ্ছ্বাসিত তার বাবা মা এবং উস্তাদবৃন্দ।

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বেগুনাই গ্রামের বাসিন্দা অধ্যাপক মাওলানা মো. আব্দুর রশিদ চৌধুরী ও বুশরা চৌধুরীর ছেলে হাফেজ বশির। আগামী ১৪ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরান অনুষ্ঠিত  বিশ্ব কুরআন প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করবে সে। সেখানেও প্রথম স্থান অর্জন করে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে চান হাফেজ বশির আহমাদ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ