বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস বোর্ড বিলুপ্তির পর ৪৫৬ মাদরাসার অনুদান বাতিল করল উত্তরাখণ্ড সরকার ভিসার মেয়াদ শেষেও সৌদিতে থাকলে ৫০ হাজার রিয়াল জরিমানা, ৬ মাস কারাদণ্ড মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

বিশ্ব ইজতেমায় যৌতুক বিহীন শতাধিক বিয়ে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে আজ যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমাস্থলে বয়ান মঞ্চের পাশে হযরত ফাতেমা রা. ও হযরত আলী রা. এর বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন করা হবে।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ ১০০ এর বেশি যুগলের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিবছর ৮০ থেকে ১৩০ যুগল পর্যন্ত যৌতুকবিহীন বিয়ে হয়ে থাকে। গত বছরও ৭০টি বিয়ে পড়ানো হয়।

এর আগে, বিয়ের জন্য বর ও কনে পক্ষের লোকদের তালিকা সংগ্রহ করা হবে। বিয়ের আগে বাদ আসর বিয়ের খুতবা প্রদান করা হয়ে থাকে। বয়ান শেষে ওইসব বর-কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর বিতরণ করা হয়ে থাকে।

ইজতেমায় যোগ দিতে সারাদেশের পাশাপাশি বিদেশ থেকেও তাবলিগ জামাতের অনুসারীরা টঙ্গীর তুরাগ তীরে আসছেন দুদিন আগে থেকেই। বাস, ট্রাক, প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপে করে দলে দলে ইজতেমায় আসছেন তারা। শুক্রবার ফজরের পর পাকিস্তানের মাওলানা আহমদ লাটের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার মূল কার্যক্রম শুরু হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ