রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

কৌশলে আবারও একতরফা নির্বাচনের পাঁয়তারা চলছে : মির্জা ফখরুল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৌশল বদলে সরকার আবারও একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। এ জন্য সরকার আটঘাট বেঁধে আগের মতো নির্বাচন করার চেষ্টা করছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ধোলাইখাল এলাকায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিদেশিরাও বলছে বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কিন্তু সরকার তাদের বক্তব্য চাপা দিতে মিথ্যাচার করছে। বর্তমান সরকার নির্বাচিত নয়, জোর করে ক্ষমতায় টিকে আছে। এ জন্য কৌশল বদলে সরকার আবারও একতরফা নির্বাচন করতে চায়। এ জন্য তারা একতরফাভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে।

তিনি বলেন, দেশের মানুষ শেখ হাসিনাকে আর ক্ষমতায় দেখতে চায় না। তাই টালবাহানা বন্ধ করে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তবে, এটা সত্য যে বর্তমান সরকার সোজাভাবে কথা শুনবে না। আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে হবে। সহজে কথা না শুনলে রাজপথেই ফায়সালা হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, বর্তমান সরকারের আচরণে এটা বলা যায় যে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পেয়ে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে সরকার এখন দিশেহারা। সেই সঙ্গে ভিসানীতির প্রভাব পড়তে শুরু করেছে প্রশাসনের সর্বত্র।

এ সময় বিএনপি মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটকে রাখা হয়েছে। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা না করলে সব কিছুর দায় সরকারকেই নিতে হবে।

এর আগে, বিকেল ৩টায় পুরান ঢাকার ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। দুপুর ১২টা থেকেই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। এ সময় তারা সমাবেশে অংশ নিয়ে স্লোগান দিতে থাকেন।

সমাবেশে সাবেক ছাত্র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শামসুজ্জামান দুদু, হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভূঁইয়া, জহির উদ্দিন স্বপন, মোস্তাফিজুর রহমান বাবুল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নাজিম উদ্দিন আলম, ফজলুল হক মিলন, শিরিন সুলতানা, আসাদুর রহমান খান, এ বি এম মোশাররফ হোসেন ও আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ