সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৮ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

সড়কে প্রাণ গেল মাদরাসা মুহতামিমের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় স্থানীয় একটি মাদরাসার একজন মুহতামিম নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও কন্যাসন্তান গুরুতর আহত হয়েছেন।

নিহত মাওলানা বেলাল হোসাইন ফতেহপুরী (৫০) সেনবাগ উপজেলার ফতেহপুর গ্রামের বরকান্দাজ বাড়ির মৃত মকবুল আহমেদের ছেলে। তিনি স্থানীয় ফতেহপুর ইসলামিয়া মাদরাসার মুহতামিম হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (১৮ মে) দুপুরে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্ত্রী ও মেয়েকে নিয়ে চৌমুহনীর ‘হলি কেয়ার হাসপাতাল’ থেকে চিকিৎসক দেখিয়ে বের হন মাওলানা বেলাল ফতেহপুরী। এরপর নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বেলাল ফতেহপুরীর মৃত্যু হয়। এ সময় তার স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

খবরের সত্যতা নিশ্চিত করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল আকবর জানান, তারা পথচারী হিসেবে রাস্তা পার হচ্ছিলেন। ট্রাকটির গতি ছিল বেপরোয়া। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানান ওসি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ