দারুল উলুম ওয়াকফ দেওবন্দের বিশিষ্ট মুহাদ্দিস আল্লামা কামার উসমানী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।)
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রখ্যাত এই আলেম বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন।
আল্লামা কামার উসমানী শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানীর ফুফাতো ভাই। তিনি মাওলানা হুসাইন আহমদ মাদানী (রহ.)-এর ছাত্র ছিলেন।
তিনি অত্যন্ত মিশুক ও সাদাসিধে মানুষ ছিলেন। উর্দু ও ফারসি কবিতার প্রতি তাঁর গভীর অনুরাগ ছিল। বাদ জোহর দারুল উলুম ওয়াকফ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে হাজার হাজার আলেম-উলামা ও তালিবুল ইলম অংশ নেন।
আইও/