শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত

মৌলভীবাজারের প্রবীণ আলেম শায়খ আব্দুল মান্নানের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার প্রবীণ বুজুর্গ আলেম, ফিদায়ে ইসলাম আল্লামা শায়খ খলীলুর রহমান হামিদী রহ.'র অন্যতম খলিফা হজরত মাওলানা শায়খ আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

রোববার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

শায়খ আব্দুল মান্নান জামিয়া ইসলামিয়া কর্মধা মাদরাসার সিনিয়র শিক্ষক ও ১৩নং কর্মধা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা জুনাইদ আহমদ বেলাল এবং ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার সাবেক মুহাদ্দিস, দারুল উলূম ডেট্রয়েট মিশিগানের শিক্ষাসচিব হাফেজ মাওলানা জাবেদ আহমদের বাবা।

তিনি ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া কর্মধা মাদরাসাসহ অনেক দীনি প্রতিষ্ঠানে দীনের খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। অসংখ্য বরেণ্য আলেমের সম্মানিত উস্তাজ ছিলেন তিনি। ছয় ছেলে ও এক মেয়েসহ অগণিত গুণগ্রাহী, ভক্ত, শিষ্য রেখে গেছেন তিনি।

প্রবীণ এই আলেমের জানাজার নামায আজ বিকাল ৩টায় টাট্টিউলী (হায়দরগঞ্জ) কবরস্থান ময়দানে অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ