রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

পটিয়ার মুহতামিম মাওলানা আবু তাহের নদভীর ইন্তেকালে বেফাকের শোক ও দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশের অন্যতম শীর্ষ আলেম, চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহতামিম হযরত মাওলানা আবু তাহের কাসেমী নদভী সাহেবের ইন্তেকালে বেফাকের সভাপতি মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানসহ সভাপতিবৃন্দ ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক সাহেব গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় তাঁরা বলেন, পটিয়া মাদরাসার মুহতামিম আজ ৩০ মার্চ ২০২৬ ইং (সোমবার) দুপুরে ইন্তেকাল করেছেন। কর্মজীবনে ইসলামী কার্যক্রমের নানা অঙ্গনে তিনি অবদান রেখেছেন। বহু গুণের অধিকারী এই আলেম দেশ বিদেশে অসংখ্য ছাত্র ও ভক্ত রেখে গেছেন। ইসলামি শিক্ষা সম্প্রসারণে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

বেফাকের মুরুব্বীগণ মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে তাঁর মাগফিরাত ও জান্নাতে উচ্চ মাকাম কামনা করে দোয়া করেন। তাঁরা শোকসন্তপ্ত আত্মীয় পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশের পাশাপাশি সারা দেশের ওলামায়ে কেরাম ও তালিবুল ইলমদের নিকট মরহুমের জন্য বিশেষ দোয়ার আবেদন জানান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ