বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

 ‘দেশ একজন রাজনৈতিক অভিভাবককে হারালো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ) গভীর শোক জানিয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় জমিয়ত সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী ও মহাসচিব শায়খুল হাদীস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, তিনি বাংলাদেশের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য অধ্যায়ের প্রতিনিধিত্ব করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে রাষ্ট্র ও রাজনীতিতে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। তার প্রস্থানে দেশ একজন অভিজ্ঞ রাজনৈতিক অভিবাবককে হারাল।

নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ তা'আলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—এই দোয়া করেন তারা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ